Friday, October 4, 2019

Battle of Streamers


মানব ইতিহাসে যুদ্ধ কম হয়নাই, এখনো হচ্ছে আর মানুষের যে খাসিয়ত, সামনেও হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যুদ্ধ বা যুদ্ধের মত পরিস্থিতি অনেক দশক ধরে চলমান; কাশ্মীরের অস্থিরতার শেষ কবে কেউ জানে্না। বড় দেশের রাঘব-বোয়ালরা পারলে টুইটারেই যুদ্ধ ঘোষণা করে দেয়; হালের বাণিজ্য যুদ্ধ(Trade War) বা মুদ্রা যুদ্ধের(Currency War) কথা না বললেই নয়। কিন্তু আজকে এগুলার কোনটা নিয়েই লিখছিনা; লিখছি যুদ্ধের বাজারে মোটামুটি সাম্প্রতিক সংযোজন - স্ট্রিমিং যুদ্ধ (Streaming War) নিয়ে।
relates to The Streaming Video-on-Demand War Is Going to Get Bloody
প্রথমেই যুদ্ধে কারা সামিল সেটা বলি - ব্যাপার হল, কয়েক বছর আগেও স্ট্রিমিং মানেই নেটফ্লিক্স অ্যান্ড চিল ভাবতো সবাই; এখন এদের সংখ্যা আদতে কত কেউ বলতে পারেনা। ইন্টারনেট ঘেঁটে যাদের নাম পাওয়া গেছে সব লিখে দিচ্ছি -Netflix, Hulu (with Live TV), Disney+, Amazon Prime Video, Apple TV+,YouTube TV, fuboTV, Playstation Vue, HBO Now, Showtime, ESPN+, Peacock, Sling TV, AT&T TV Now (formerly DirectTV Now), Philo, CBS All Access, iflix ইত্যাদি। যেসব নাম উল্লেখ করলাম এগুলা সবই ভিডিও স্ট্রিমিং সার্ভিস। অডিও স্ট্রিমিং বা মিউজিক স্ট্রিমিং সার্ভিসের সংখ্যা বেশি না - Spotify, Amazon Prime Music, Apple Music, YouTube Premium, Gaana, Deezer, Tidal, Google Play Music - লোকজন ঘুরেফিরে প্রথম ৫-৬টার মধ্যেই ব্যবহার করে। রিভিউ পেতে চাইলে নিচের লিংকগুলো দেখতে পারেন -

 



প্রথমে স্ট্রিমিং সার্ভিসগুলো কেম্নে টাকা কামায় সেটা নিয়ে একটু বলি। মোটামুটি তিন টাইপের রেভিনিউ মডেল সবাই ফলো করে। ১) ট্রাঞ্জেকশানাল ভিডিও অন ডিমান্ড (Transactional Video on Demand, TVOD) বা পে পার ভিউ (Pay per view, PPV) ২) সাবস্ক্রিপশন ভিডিও অন ডিমান্ড (Subscription Video on Demand, SVOD) ৩) এড সাপোর্টেট ভিডিও অন ডিমান্ড (Advertisement-supported Video on Demand, AVOD)। TVOD-এ কিছু  পেমেন্টের ভিত্তিতে নির্দিষ্ট কন্টেন্ট দর্শকের জন্য উন্মুক্ত করা হয়; উদাহরণঃ itunes। SVOD-ই সবচেয়ে বেশি জনপ্রিয়; মোটামুটি সব ভিডিও স্ট্রিমিং সার্ভিস SVOD ফলো করে। মাসিক বা বাৎসরিক পেমেন্টের ভিত্তিতে কন্টেন্ট দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। AVOD এর সবচেয়ে ভালো ও জনপ্রিয় উদাহরণ YouTube, তারপর Hulu। বিভিন্ন প্রোডাক্ট প্রচারের এডের মাধ্যমে Netflix, Amazon Prime এরাও আয় করে; কিন্তু সেটা তাদের মোট আয়ের খুব কম অংশ। কারণ Netflix, Amazon Prime এর মত অধিকাংশ ভিডিও স্ট্রিমিং সার্ভিস কন্টেন্ট স্ট্রিমিংয়ের সময় এড দেখায়না; ফ্রি কন্টেন্ট স্ট্রিমিংয়ের সময়, বা ওয়েবসাইটের চিপা দিয়ে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখিয়ে দেয়। স্ট্রিমিং সার্ভিসগুলোও নতুন কোন টিভি সিরিজ বা মুভি বা তাদের অরিজিনাল কন্টেন্ট অন্তর্ভুক্ত করলে দর্শকদের জানানোর জন্য এড দেখায়, কিন্তু সেটাতে তাদের খরচও হয়। কিছু স্ট্রিমিং সার্ভিস এডসহ কন্টেন্ট ফ্রি স্ট্রিমিংয়ের সুযোগ দেয়, কিন্তু এড ফ্রি স্ট্রিমিং ও ডাউনলোডের জন্য সাবস্ক্রিপশন ফি চার্জ করে - যেমনঃ Gaana, Comcast। শুধু নেটফ্লিক্স কিভাবে আয় করে তা জানতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন।
১. How does Netflix work and make money - https://www.youtube.com/watch?v=xkIdAA7zto4

নিচে প্রতি ডলার আয় করতে অডিও স্ট্রিমিং সার্ভিসগুলোর কতগুলো স্ট্রিমিংয়ের দরকার হয় এবং শিল্পীরা কিভাবে আয় করে তা দেয়া হলঃ

Streaming service
Avg. payout per stream
No. of streams to earn one dollar
No. of streams to earn minimum wage*
Napster
$0.019
           53
                  77,474
Tidal
$0.0125
           80
                 117,760
Apple Music
$0.00735
          136
                 200,272
Google Play Music
$0.00676 
          147 
                 217,751
Deezer
$0.0064
          156
                 230,000
Spotify
$0.00437
          229
                 336,842
Amazon
$0.00402
          249
                 366,169
Pandora**
$0.00133  
          752
               1,106,767
YouTube
$0.00069
        1,449
               2,133,333


যদিও "স্ট্রিমিং যুদ্ধ (Streaming War)" শব্দদুটো মিডিয়াতে এসেছে ভিডিও সার্ভিসগুলোর হাত ধরে, এই যুদ্ধ শুরু করেছিলো অডিও সার্ভিসগুলো। ২০১৫ সালের মে মাসে Spotify তাদের প্ল্যাটফর্মে ভিডিও স্ট্রিমিং, পডকাস্ট (Podcast), পুরোনো এবং তখনকার বিখ্যাত কিছু পপ গান, জিঙ্গেল ইত্যাদি সংযুক্ত করে। এছাড়াও টিন্ডার (Tinder) এর মত swipe-এর মাধ্যমে গান পছন্দ করা ইত্যাদি ফিচার যোগ করে। ঐ সময়ের কিছু আগে থেকে Spotify এর বিরুদ্ধে গানের স্ট্রিমিং-প্রতি শিল্পীদের কম পারিশ্রমিক দেয়ার অভিযোগ উঠেছিলো। অভিযোগকারীদের মধ্যে গায়ক থমাস ইয়র্কও (ব্যান্ডঃ Radiohead) ছিলেন, যিনি অডিও স্ট্রিমিং সার্ভিসগুলোকে বলেছিলেন "the last desperate fart of a dying corpse"। যদিও তিনি শুধু Spotify কে উদ্দেশ্য করে কথাটা বলেননি, কিন্তু পারিশ্রমিক সংক্রান্ত ঝামেলার সময়েই কথাটা বলেন। সুযোগ বুঝে Apple Music তাদের অডিওর পে-পার-স্ট্রিমিং রেট (pay per streaming rate) বাড়িয়ে দিয়ে Radiohead-এর ও থমাস ইয়র্কের কিছু সলো গান নিয়ে আসে। এভাবেই যুদ্ধের শুরু।

২০১৮ এর শেষের সময় থেকে যখন Disney ও Fox এর এক হয়ে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো কিংবা Netflix এর বাতিল করা একের পর এক টিভি-সিরিজগুলো যখন অন্যরা অন্তর্ভুক্তির ঘোষণা দিচ্ছিলো তখনি বুঝা যাচ্ছিলো, ২০১৯ এবং তার পরে সি এন্ড পি (Content & Price) যুদ্ধে নামতে যাচ্ছে স্ট্রিমিং সার্ভিসগুলো। এই বছরের মার্চের দিকে Disney-Fox এক হওয়ার পর Disneyর কন্টেন্টের প্রতি অন্যরা ঈর্ষা করতেই পারে। ফক্স টিভি নেটওয়ার্কের সম্পূর্ণ কন্টেন্ট লাইব্রেরী এখন Disneyর কাছে। মার্ভেলের মুভিগুলোর সাথে Netflix-এর বাতিল করা মার্ভেলের টিভি সিরিজগুলো, How i met your mother, Grey's Anatomy এর সাথে Titanic মিশিয়ে দর্শকদের সময়গুলো খারাপ কাটবেনা। সাথে আরেক স্ট্রিমিং সার্ভিস Huluর ৬০% মালিকানা (Disneyর নিজের ৩০% + Foxর ৩০%) অর্জনতো আছেই।

Disney+ streaming platform
Disneyর মূল প্রতিযোগিতা Netflix এর সাথে হলেও তার সাথে টক্কর দিতে প্রস্তুত হচ্ছে Apple TV+। স্প্রিন্টের শুরুটা অবশ্য সন্তোষজনক না Apple এর জন্য; Disneyর কন্টেন্ট লাইব্রেরীর ধারেকাছেও নাই সে। আপাতত স্ট্রিমিং সার্ভিসটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কন্টেন্ট ডেভেলপমেন্টে না গিয়ে জনপ্রিয় তারকাদের (অপরা উইনফ্রে, জেনিফার অ্যানিস্টন প্রমুখ) অভিনীত মুভি, টিভি-সিরিজ ও শোগুলো দর্শকদের দেখানোর মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকতে চাচ্ছে। তার লক্ষ্য কন্টেন্ট দিয়ে ফাইট না করে কম সাবস্ক্রিপশন ফি দিয়ে দর্শক টানা। সেজন্য মাসিক সাবস্ক্রিপশন ফি Disneyর চেয়ে ২ ডলার কম চার্জ করবে (সবচে কম চার্জ তার, ৪.৯৯ ডলার); এছাড়াও নতুন আইফোন ক্রেতাদের জন্য ১ বছরের ফ্রি স্ট্রিমিংয়ের সুবিধাও দিচ্ছে সে। দেখার বিষয় ২য় বছর থেকে কয়জন সাবস্ক্রিপশন রিনিউ করে। অন্যদিকে Disney+র মাসিক সাবস্ক্রিপশন ফি ৬.৯৯ ডলার, বছরে ৬৯.৯৯ ডলার; যা কিনা Netflix ও HBO Now এর প্রায় অর্ধেক। সেই সাথে প্যাকেজ সার্ভিসের সুবিধা দিচ্ছে সে; Disney+, ESPN+ ও Hulu একসাথে পাওয়া যাবে প্রতি মাসে ১৪ ডলার ফির মাধ্যমে। সাথে Netflix এর সাথে টক্কর দেয়ার মত কন্টেন্টতো আছেই। Disney ও Fox এর মোটামুটি সব মুভি, মার্ভেলের মুভি ও সিরিজ, ন্যাশনাল জিওগ্রাফিক, ২৫টি অরিজিনাল সিরিজ, Star Wars এর মত বিখ্যাত ফ্র্যাঞ্চাইজির সাথে থাকছে The Simpsons। ইতিমধ্যেই মার্ভেলের কারেক্টারগুলো নিয়ে আলাদা আলাদা টিভি সিরিজ নির্মাণের ঘোষণা এসেছে (Loki, WandaVision)। Star Wars মুভি প্রদর্শনের পাশাপাশি এই ফ্র্যাঞ্চাইজির টিভি সিরিজ The Mandalorian নির্মাণে ১০০ মিলিয়ন ডলার ব্যয় করবে Disney+। May the force be always with it 😛😛। নতুন নতুন মা-বাবা হচ্ছে যারা তাদের বাচ্চা সামলানোর জন্য Disneyর এনিম্যাশন মুভির কোন বিকল্প নাই। আর আমরা যারা নাইন্টিস কিডস, তারাও মুভিগুলো দেখে একটু নষ্টালজিয়ায় আক্রান্ত হতে চাইবো বৈকি। 

ফার্স্ট মুভার এডভানটেজের (First mover advantage) কারণে প্রায় ১৬ কোটি সাবস্ক্রাইবার নিয়ে Netflix অন্য যেকোন স্ট্রিমিং সার্ভিসের চেয়ে এগিয়ে আছে এবং সামনেও থাকবে। পুরোনো কন্টেন্ট দেখানো ও অরিজিনাল কন্টেন্ট নির্মাণের পাশাপাশি এশিয়া, ইউরোপ, ল্যাটিন আমেরিকাতে ব্যবসা বাড়াচ্ছে স্ট্রিমিং সার্ভিসটি। কিন্তু হঠাৎ করেই প্রতিযোগিতার সম্মুখীন হওয়া, খুব কম সময়ের মধ্যে কিছু জনপ্রিয় সিরিজ বাতিল করাসহ বিবিধ কারণে এই বছরে উল্লেখযোগ্য সংখ্যক সাবস্ক্রাইবার হারিয়েছে কোম্পানিটি। তাছাড়া যেহেতু Netflix এড ফ্রি স্ট্রিমিংয়ের সুবিধা দেয়, পণ্য প্রচারকারী কোম্পানিগুলো অন্য স্ট্রিমিং সার্ভিসগুলোর মাধ্যমে তাদের পণ্য প্রচার করে। তাই বিজ্ঞাপণ থেকে Netflix এর আয় খুবই কম। সেই সাথে কন্টেন্ট নিমার্ণ সহ মার্কেটিং ইত্যাদিতে ব্যয়ের জন্য ৪ বিলিয়ন ডলার লোন নিয়েছে কোম্পানিটি। এসবের নেতিবাচক প্রভাব পড়েছে কোম্পানিটির আয়ে, নিট লাভের পরিমাণে ও শেয়ার মূল্যে। তাছাড়া সামনে মার্কেট শেয়ার ধরে রাখতে হলে সাবস্ক্রিপশন ফিও কমাতে হতে পারে। সুতরাং সামনের কয়েক বছরে স্ট্রিমিং সার্ভিসটির সাবস্ক্রাইবার সংখ্যা অন্যদের চেয়ে বেশি থাকলেও কোম্পানিটি কতটুকু লাভজনক থাকবে সেটি প্রশ্নসাপেক্ষ। UK ভিত্তিক মিডিয়া এনালাইসিস কোম্পানি ডিজিটাল টিভি রিসার্চ তাদের একটি রিপোর্টে ২০২৪ সালে স্ট্রিমিং সার্ভিস কোম্পানিগুলোর সাবস্ক্রাইবার সংখ্যা কেমন হতে পারে তা উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে অন্যদের চেয়ে Netflix এর সাবস্ক্রাইবার বেশি থাকলেও সাবস্ক্রাইবার হারানোর হারও(Churn rate) বেশি থাকবে কোম্পানিটির। 
 
Netflix ও Disneyর শেয়ার মূল্য। Source: CNBC
Digital TV research on Streaming Landscape in five years
কথায় আছে, "রাজায় রাজায় যুদ্ধ করে, উলখাগড়ার প্রাণান্ত"। এখানেও একই অবস্থা; দিশেহারা সাবস্ক্রাইবাররা। কোনটা ছেড়ে কোনটা দেখবে; কোনটায় সাবস্ক্রাইব করবে বুঝে উঠতে উঠতে নতুন কন্টেন্ট নিয়ে হাজির স্ট্রিমাররা। জেনিফার অ্যানিস্টন, রিজ উইদারস্পুনের The Morning Show দিয়ে দর্শক আটকাবে Apple TV+; ঐদিকে Cartoon Network, The Big Bang Theory, Friends দিয়ে সব বয়সের দর্শক হাসাবে HBO Max; The Handmaid's Tale, মার্ভেলের সিরিজ Ghost Rider ও Helstrom নিয়ে হাজির Hulu; Friends বাতিল করে Seinfield দেখানোর জন্য প্রস্তুত Netflix; Brooklyn Nine-Nine, Fast & Furious, Back to the Future বা Saturday Night Live দেখতে হলে টিউন করতে হবে Peacock এ; Jack Ryan, The Big Sick বা Lord of the Rings এর সিরিজ নিয়ে ছাড় দিতে রাজি নয় Amazon Prime ও। Netflix এর কন্টেন্ট কম বেশি সবারই চোখে পড়ে; আর Disney+ এর কন্টেন্ট উপরে উল্লেখ করেছি। তাছাড়া  YouTube এবং Facebook Watch ও অপেক্ষা করছে বড় পরিসরে নামার জন্য। সব মিলিয়ে দেখেন কার কার সাথে থাকবেন 😜😜।
আমার বাজি Disneyর পক্ষে। বাই দ্য ওয়ে, ১২ই নভেম্বর থেকে Disney+ তাদের অফিসিয়াল স্ট্রিমিং শুরু করবে। দর্শকদের জন্য প্রি-সাবস্ক্রিপশনের সুবিধা দিয়েছে সে। আর আমাদের মানে বাংলাদেশিদের জন্য এখনো উন্মুক্ত হয়নি, শীঘ্রই হবে হয়ত।





Friday, August 16, 2019

1MDB Scandal: From Wall street to Hollywood

১৮৭০ সালের পর প্যারিস ও লন্ডন কেন্দ্রিক ফাইনান্সিয়াল সেক্টর বৈশ্বিক রূপ নেয়ার সময় থেকে আজ পর্যন্ত স্ক্যান্ডাল ও ফাইনান্সিয়াল ফ্রড (Financial Fraud) কম হয়নাই। তাদের মধ্যে বিখ্যাত কয়েকটির নাম নিতে বললে 1MDB স্ক্যান্ডালের নাম প্রথম দিকেই থাকা উচিত। আজকের লেখা এই 1MDB নিয়েই।

কুয়ালালামপুরের তুন রাজ্জাক এক্সচেঞ্জ এ 1MDB-র বিলবোর্ড। Source: Thomson Reuters
প্রথমেই আসি 1MDB কি সেটা নিয়ে। 1MDB (1Malaysia Development Berhad) মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি সভরেন ওয়েলথ ফান্ড (Sovereign Wealth Fund) যেটির সূচনা হয় ২০০৯ সালে, তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের হাত ধরে। এখন, এই Sovereign Wealth Fund কি বস্তু? কোন দেশ বা রাষ্ট্রের অধীনে থাকা অনেক বড় ফান্ড হল এই সভরেন ওয়েলথ ফান্ড। যেসব দেশের আয় বা অর্থায়ন (Funding) কোন একটা বিশেষ উৎসের উপর নির্ভরশীল, ধরেন তেল, সেসব দেশ এই বিপুল পরিমাণ অর্থ এরকম ফান্ডে রাখে এবং তা থেকে বিভিন্ন খাতে ইনভেস্ট করে। সভরেন ওয়েলথ ফান্ড নিয়ে বলতে গেলে লেখা শেষ হবেনা, ছোট করে বললে এটা বড় একটা ধাপ্পা, আবার অনেকটা নোলানের The Dark Knight Rises এ উল্লেখ করা Necessary Evil ও বলতে পারেন। 
এটা বলতেছি, কারণ ২০০৭-০৮ এর গ্লোবাল ফাইনান্সিয়াল ক্রাইসিসের টাইমে এই ফান্ডগুলা ইউএসের (USA) বড় বড় ব্যাংকগুলাকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করেছিলো। এবার অন্যভাবে চিন্তা করেন, দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলো মানে এইনা যে দান করছে, ব্যাংকগুলার একটা পারসেন্টেজ এই ফান্ডগুলার দখলে আছে। যেমন চাইনিজ একটা সভরেন ফান্ড Morgan Stanley এবং Blackstone এর ১০% এর মালিক, যার বাজারমূল্য মোট ১১.৬ বিলিয়ন ডলার। মোট ৭৮টা সভরেন ওয়েলথ ফান্ড আছে বিভিন্ন দেশে, বেশিরভাগই আবুধাবি, চায়না, সৌদি আরব মানে এশিয়াতে; ফান্ডগুলার মোট ইনভেস্টমেন্ট ৮ ট্রিলিয়ন ডলার, বিশ্বের জিডিপির ১০%। শুধু ব্যাংকেনা, সিলিকন ভ্যালির অনেক কোম্পানিতে আর স্টার্টআপে এদের ইনভেস্টমেন্ট আছে। বৈশ্বিক অর্থনীতির উপর এই এশিয়ান ফান্ডগুলার প্রভাব কেমন তা নিশ্চয় আর বোঝাতে হবেনা। কম সময়ে আরো জানতে চাইলে হাসান মিনহাজের (Hasan Minhaj) ভিডিওটি দেখতে পারেনঃ

i) Malaysia, 1MDB, and Goldman Sachs: https://www.youtube.com/watch?v=KmZZfWdlEFY&t=6s

অনেক দূরে চলে গেছি, মালয়েশিয়াতে ফেরত আসি 😛। 1MDB-র জন্মও হয়েছিল ওই উদ্দেশ্যেই; শুরুতে তেল থেকে প্রাপ্ত রয়্যালটি দেশের বিভিন্ন খাতে ইনভেস্ট করার লক্ষ্য থাকলেও পরে নিজের আর নিজের স্ত্রী, রসমাহ মানসুরের (Rosmah Mansor) পকেট ভারী করতেই তা ব্যবহার করেন মিঃ রাজ্জাক। এই ফান্ডকে অনেকটা পারসোনাল ব্যাঙ্ক একাউন্টের মত ব্যবহার করেছেন মিঃ রাজ্জাক। ২০১৬ সালে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস (US Department of Justice) দাবি করে মোটের উপর ৪.৫ বিলিয়ন ডলার হাওয়া করেছেন রাজ্জাক সাহেব। ব্যাংকসহ আরো বিভিন্ন জায়গায় পাওনা বাকি ছিলো ১১ বিলিয়ন ডলারের মত (Source: https://www.bbc.com/news/world-asia-46341603)। মিঃ রাজ্জাক ও তার স্ত্রীর বাড়ি থেকে উদ্ধার করা হয় হাজার হাজার ডলার সমমূল্যের ক্যাশ, অলংকার এবং "হ্যান্ডব্যাগ" 😝😝। Hermes Birkin ব্যাগের প্রতি রসমাহ মানসুরের অদম্য "প্যাশনের" জন্য তাকে "দি ব্যাগ লেডি" উপাধি দেয়া হয়েছে। এই প্রসংগে বলে রাখা ভাল, Hermes Birkin এর হ্যান্ডব্যাগ যেমন তেমন ব্যাগ না, ব্র্যান্ডটাই বিখ্যাত হল লাক্সারি হ্যান্ডব্যাগের জন্য; একেকটা ব্যাগের দাম ১১,৯০০ থেকে ৩০০,০০০ ডলার; ভিক্টোরিয়া ব্যাকহামের কাছে এরকম ১০০টা আছে বলে জানা গেছে। মিস মানসুরের কাছে অবশ্যই ১০০টার চেয়ে বেশি থাকবে। যারা "জিন্দেগি না মিলেগি দোবারা" মুভিটা দেখেছেন তাদের হয়ত মনে আছে "ব্যাগবতী" দৃশ্যটার কথা; ঋত্বিক রোশন অভয় দেওলকে একটা ব্যাগ উপহার দেয়; ফারহান আখতার ঐ ব্যাগের নাম দেয় ব্যাগবতী, মজার ছলে সানগ্লাস আর হ্যাট পড়ায় দেয় যেন ব্যাগটার গরম না লাগে। ঐ ব্যাগটা Hermes কোম্পানির আরেকটা ব্র্যান্ড; Hermes Kelly ব্যাগ। হাতে সময় থাকলে নিচের লিঙ্কগুলো দেখতে পারেন; এতক্ষণ যা নিয়ে আলোচনা করলাম, আরো বিশদ ধারণা পাবেনঃ

i) মিঃ রাজ্জাক ও তার স্ত্রীর বাড়ি থেকে উদ্ধা্রকৃত জিনিসঃ https://www.bbc.com/news/world-asia-44625007
ii) মিস মানসুরের কালেকশনঃ http://www.arabnews.com/node/1318396/world 
iii) Hermes এর বিভিন্ন ব্যাগের কালেকশনঃ https://www.spottedfashion.com/hermes-price-list-reference-guide/

1MDB ফান্ডটি মিঃ রাজ্জাকে যে নিজে উদ্যোগে করেছেন তা কিন্তু না; তাকে এই ফান্ড প্রতিষ্ঠাতে প্রভাবিত করেন মালয়েশিয়ান ফাইনান্সিয়ার জো লো (Jho Low)। মামা চালু আছে; 1MDB ফান্ডে সে নিজে কোন পজিশন নেয়নাই; তার সুইস ব্যাংক একাউন্ট দিয়ে টাকা 1MDB থেকে আমেরিকা চালান করে দিতো।
বাম দিক থেকে i) জো লো ii) নাজিব রাজ্জাক iii) রসমাহ মানসুর ।  Source: bbc



জো লো পড়াশোনা করেছেন Wharton Business School এ, তার আগে লন্ডনের Harrow School এ; ঐখানেই (সম্ভবত) নাজিব রাজ্জাকের সৎ ছেলে রিযা আজিজের (Riza Aziz) সাথে বন্ধুত্ব হয় তার। ছেলের সাথে বন্ধুত্বের সূত্র ধরে পরে নাজিব রাজ্জাক পর্যন্ত পৌঁছান ও তারপর কি কি করেছেন তা কিছু হলেও বোঝা গেছে এর মধ্যে। এই প্রসঙ্গে বলে রাখি, রিযা আজিজ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান রেড গ্রানাইট পিকচার্সের (Red Granite Pictures) সহপ্রতিষ্ঠাতা যেটা কিনা Wolf of Wall Street ও Dumb and Dumber To - এই দুটি বিখ্যাত মুভির প্রযোজক।

"Wolf of Wall Street - quite interesting a movie -
A movie about a financial fraud (Jordan Belfort) 
funded by another financial fraud (Jho Low) 😛😛."

https://amp.businessinsider.com/images/5c1952443224ed6c6957b4dd-960-720.jpg
মিঃ রিযা আজিজ (ডানে) । Source: Business Insider
কাজের জন্যই হোক আর অবাধ, উচ্ছল জীবনযাপনের জন্য হোক, জো লোর ফ্রেন্ডলিস্ট বেশ সমৃদ্ধ ও পশ। রিযা আজিজের কথাতো বললাম, লিও ডি ক্যাপ্রিও, প্যারিস হিলটন, জিজি হাদিদ (😍), জেমি ফক্স, এলিসিয়া কিস, লিন্ডসি লোহান - সাথে Goldman Sachs এর টপ ব্যাংক কর্মকর্তারা (ফ্রেন্ডলিস্টও বানাইছে একখান!!!)। তার গার্লফ্রেন্ডের লিস্টটাও বেশ - অস্ট্রেলিয়ান সুপার মডেল মিরান্ডা কের (Miranda Kerr), তাইওয়ানিজ গায়িকা ও অভিনেত্রী এল্ভা সাও (Elva Hsiao) প্রমুখ। জো লো মামা যে শুধু বন্ধুদের সাথে পার্টি করতেন তা না, তিনি বেশ বন্ধুবৎসল এবং শৌখিন ও শিল্পমনা একজন মানুষ; বর্ষপ্রাচীন দামি অলংকার এবং মনেট, পিকাসো, ভ্যান গগ - এনাদের পেইন্টিং সংগ্রহে রাখতেন এবং বন্ধুদের উপহার হিসেবে দিতেন 😜😜। এখন কেমন আছেন জানা যায়নাই'; কয়েক বছর ধরে পলাতক (সম্ভবত চীনে)।

https://amp.businessinsider.com/images/5c1a02463224ed78552c8b74-960-720.jpg






https://img.elcomercio.pe/files/ec_article_multimedia_gallery/uploads/2017/05/29/592c61877f565.jpeg
 
 
 
 
Swizz Beatz, Alicia Keys and Jho Low
জো লো ও তার বন্ধুরা - জিজি হাদিদ, মিরান্ডা কের, প্যারিস হিল্টন, লিও ডি ক্যাপ্রিও, এল্ভা সাও, জেমি ফক্স, এলিসিয়া কিস
জো লোর সাথে Goldman Sachs এর যেসব ব্যাংকারদের খাতির ছিলো, ঘুরিয়ে বললে যারা এই স্ক্যান্ডালের সাথে জড়িত তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন - টিমোথি লেইস্নার (Timothy Leissner) এবং রজার ইং (Roger Ng)। ২০১২ ও ২০১৩ সালে মিঃ লেইস্নার Goldman Sachs এর হয়ে 1MDB ফান্ডটির জন্য ৬.৫ বিলিয়ন ডলারের বন্ড বিক্রির ব্যবস্থা করে দেন। যারা বন্ড সম্পর্কে জানেননা - লিখে দিচ্ছি Investopedia থেকে - "A bond is a fixed income instrument that represents a loan made by an investor to a borrower. A bond could be thought of as an instrument of contract between the lender and borrower that includes the details of the loan and its payments. Bonds are used by companies, municipalities, states, and sovereign governments to finance projects and operations. Owners of bonds are debt-holders, or creditors, of the issuer. The bond issuer is obligated to pay a specified amount of money at specified future dates to the investor." 

এই ক্ষেত্রে 1MDB হল issuer, বিনিয়োগকারী বা investor তো অনেকেই ছিলো; Goldman Sachs হল আন্ডাররাইটার (Underwriter) বা আরো সহজে বললে পুরা ব্যাপারটা ম্যানেজ করছে তারা। এই ৬.৫ বিলিয়ন ডলারের বন্ডের ডিল ম্যানেজ করতে লেইস্নারকে সাহায্য করেন মিঃ ইং। ম্যানেজমেন্ট ফি হিসেবে Goldman এর ৬০০ মিলিয়ন ডলারের কামাইতো আছেই সাথে এই ডিলের পরে মিঃ লেইস্নার Goldman এর সাউথইস্ট এশিয়া রিজিওনের চেয়ারম্যান পদে উত্তীর্ণ হন এবং (আরো আছে) বিয়ে করেন জো লো মামারই আরেক বন্ধু, মডেল ও ফ্যাশন ডিজাইনার কিমোরা লিকে (Kimora Lee)। আসল আন্ডাররাইটার হচ্ছে এই জো লো; কোম্পানি বানাইয়া টাকাও কামাইছে, সুইস ব্যাংকে টাকা সরাইছে, ফুর্তিও করছে, আবার এক বন্ধুর সাথে আরেক বন্ধুর মিল করাইয়া তাদের জীবনের গতিও করে দিছে; এরকম বন্ধুবৎসল ফাইনান্সিয়ার পৃথিবীর ইতিহাসে নাই 😝😝। বাই দ্যা ওয়ে, ইং সাহেবের কোন গতি জো লো সাহেব করছেন নাকি জানিনা, স্ক্যান্ডাল সামনে আসার কয়েক মাস আগে উনি Goldman ছেড়ে দেন।
Tim Leissner, the former chairman of Goldman Sachs' South East Asia operation, is married to model and fashion designer Kimora Lee Simmons
কিমোরা লি ও টিম লেইস্নার। Source: bbc
এছাড়াও আরো যাদের নাম বলতে হবে তারা হচ্ছেন - ১) এন্ড্রি ভিলা (Andrea Vella) - ইতালিয়ান ব্যাংকার, Goldman এর ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের এশিয়া রিজিওনের কোহেড ২) জেসমিন লু সোয়ান (Jasmine Loo Ai Swan) - উপরোল্লিখিত বন্ড ডিলের প্রধান লিগ্যাল পয়েন্ট অফ কন্টাক্ট। Goldman Sachs এর ব্যাংকারদের কীর্তিকলাপ, কে কেমন সাজা পেয়েছেন ও পাবেন বিস্তারিত নিচের লিংক থেকে জানতে পারেন -

i) Goldman and its role in 1MDB: https://www.bbc.com/news/business-47148641

সবশেষে আসি এই 1MDB স্ক্যান্ডালটি যাদের মাধ্যমে সামনে আসে; অর্থাৎ যারা কিনা ছিলেন whistleblower। প্রথমেই যার নাম না বললেই না তিনি হলেন ব্রিটিশ সাংবাদিক ক্লেয়ার রিউক্যাসেল-ব্রাউন (Clare Rewcastle-brown)। ২০১০ সাল থেকে তিনি sarawalkreport নামের একটি ওয়েবসাইটে মালয়েশিয়ার এলিট পলিটিশিয়ানদের নিয়ে লেখালেখি শুরু করেন (Link: http://www.sarawakreport.org/)। রাজনীতিবিদদের জীবনযাপন, তাদের আয়ের উৎস, উৎসগুলো কোন সন্দেহজনক অর্থচুক্তির (Shadowy Dealings) সাথে জড়িত নাকি - এসব খোঁজা এবং প্রকাশ করার দিকে ঝোঁক ছিলো তার। ২০১৩ সালে Wolf of Wall Street মুভিটি মুক্তি পাওয়ার পর যখন তিনি জানতে পারেন নাজিব রাজ্জাকের সৎছেলে এই মুভির প্রযোজক, তখন থেকেই তিনি 1MDB এবং তার সাথে জড়িত ব্যক্তিদের নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করেন। তথ্য সংগ্রহের সুত্র ধরে একসময় তিনি জানতে পারেন PetroSaudi-1MDB partnership এর কথা; যার মাধ্যমে দুটি কোম্পানির Joint Venture (JV) partnership agreement এর নামে প্রায় ৭০০ মিলিয়ন ডলার মিঃ নাজিব রাজ্জাকের একাউন্টে জমা হয়। PetroSaudi কোম্পানি নিয়ে কিছু বলি - এটি একটি অয়েল প্রোডাকশন কোম্পানি (Oil Production company); দুই বন্ধু তারেক ওবায়েদ (Tarek Obaid) ও প্যাট্রিক মাহোনি (Patrick Mahony) এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই কোম্পানির অংশ হন হাভিয়ের জাস্টো (Xavier Justo), তারেক ওবায়েদের আরেক বন্ধু - যিনিই প্রথম এই 1MDB-র গোমর ফাঁস করেন। এম্নে এম্নে করেননাই অবশ্য; এই JV কোম্পানির অংশ হিসেবে যে পরিমাণ অর্থ তাকে দেয়ার কথা ছিলো তা থেকে তাকে বঞ্চিত করেছিলেন ওবায়েদ ও মাহোনি। তার উপর তাকে ভেনেজুয়েলাতে নতুন প্রজেক্ট দেখার জন্য পাঠিয়ে দেয়া হয়েছিলো যাতে 1MDBর সাথে জড়িত কার্যকলাপ থেকে তাকে দূরে রাখা যায়। যাই হোক, এই JV partnership এর নামে মিঃ রাজ্জাকের একাউন্টে জমা হওয়া অর্থ, JV কোম্পানি হিসেবে PetroSaudi-র যে অর্থ পাওয়ার কথা ছিলো (প্রথমে ২.৫ বিলিয়ন ডলারের চুক্তি হলেও পরে সেটা হয় ১ বিলিয়নের, যার মধ্যে ৩০০ মিলিয়ন হাতে পায় PetroSaudi) - ইত্যাদি মেলানোর পর মিস ক্লেয়ার যোগাযোগ করেন জাস্টোর সাথে এবং তাকে প্ররোচিত করেন স্ক্যান্ডালের ব্যাপারে মুখ খুলতে। পরবর্তীতে ক্লেয়ার ও The Edge Markets (মালয়েশিয়ান বিজনেস ও ফাইন্সিয়াল নিউজ পাব্লিশার) - এর কাছে ২ মিলিয়ন ডলারের বিনিময়ে PetroSaudi - 1MDB JV সংক্রান্ত মানি ট্রেইল এবং ২৩০,০০০ ইমেইল বিক্রি করে দেন মিঃ জাস্টো। ২০১৫-১৬ সালে যখন 1MDB-র ব্যাপারে তোলপাড় শুরু হয়, তখন অনেকের সাথে জাস্টোকেও গ্রেফতার করে পুলিশ; পরে মুক্তি পেলেও জিজ্ঞাসাবাদের অধীনে আছেন এখনো।

The PetroSaudi-1MDB party on the Alfa Nero is attended by (from left) Jho Low, Prince Turki bin Abdullah Al Saud, Najib and his wife, Rosmah Mansor, their son, Nor Ashman, Obaid and Nooryana Najwa, Najib and Rosmah’s daughter.
PetroSaudi - 1MDB পার্টি। Source: South China Morning Post
Xavier Justo (centre) leaves court in Bangkok after being sentenced to three years in prison, on August 17, 2015. Picture: AP
ব্যাংককের জেলে যাওয়ার আগে জাস্টো। Source: South China Morning Post
1MDB নিয়ে আরো জানতে চাইলে বা কেউ যদি গবেষণা করতে চান, মিস ক্লেয়ারের sarawalkreport ওয়েবসাইটে সব পাবেন (Link: http://www.sarawakreport.org/tag/1mdb ); এই মহিলা সাইকো, জাস্ট সাইকো।

Journalist Clare Rewcastle Brown. Picture: AFP
সাংবাদিক ক্লেয়ার রিউক্যাসেল-ব্রাউন। Source: AFP
 জো লো মামার বন্ধুবাৎসল্যের আরেকটা পরিচয় দিয়ে শেষ করছি; PetroSaudi-র দুই মালিকের একজন, দুই বাচ্চার বাপ, প্যাট্রিক মাহোনিকে নতুন গতি করে দিয়েছিলেন জো লো; তার "বন্ধু" লিন্ডসি লোহানের সাথে। এরকম উদার মানুষ পৃথিবীতে পাওয়া দুস্কর।

http://www.sarawakreport.org/images/2014/12/pemeri-belanja-iya.png

Monday, June 24, 2019

All civilizations must die? (Part 3) -- What was Yemen before its tarnish by missiles

Links of previous parts:
1. https://jbamit.blogspot.com/2018/11/all-societies-must-die-part-1.html
2. https://jbamit.blogspot.com/2018/12/all-civilizations-must-die-part-2.html

Yemen is thought to be one of the oldest populated regions in the world. Its diverse climate and habitable geographical condition were hospitable for the people who lived in there first and the mighty civilizations stemmed from it. Three civilizations can be mentioned here - Minean, Sabaean and Himyarite - among which Sabean Kingdom was the most famous. During the age of Islam, Yemen has become the home of knowledge, wisdom & inventions which showed mankind a new horizon. Later many colonial & societal changes occurred which have changed the course of history leading us to present Yemen.

Ancient blocks with Sabean Inscriptions
I will describe the ancient history of Yemen under four periods - Pre-Islamic, Islamic, Colonialism & Modern time. Pre-Islamic period can be divided into two sub-periods - when land route was important for business and when sea trade route replaced the land route. It is almost impossible to say exactly when the Yemenis flourishing started; most prominent and historically reliable information was found about Kingdom of Saba (Sheba). 

Kingdom of Saba by Anna Carter
Kingdom of Saba existed for 14 centuries from 10 century BC. In its prime, Saba grew wealthy through trade along the incense (spicy) routes from southern Arabia to the port of Gaza on the Mediterranean Sea. Frankincense and myrrh were among the expensive & desirable incense materials which were used in temples, rituals, public festivals etc. You can know about Frankincense and Myrrh from this video:

The kingdom's success in incense trades are strongly related to the tale of famous queen - Queen of Saba - as mentioned in many biblical and quranic references about her wealth & success in trades. There are references of her famous visit in the court of King Solomon in Holy Quran and Holy Bible. It is mentioned that she visited his court in Jerusalem with gold, jewels & spices to test the king's wisdom by asking him to solve some riddles. As you all may know, Solomon, also called Jedidiah, was, according to the Hebrew Bible, Old Testament, Quran, and Hadiths, a wealthy and wise king of Israel who succeeded his father, King David. You can know about the visit of Queen of Saba from this video:
              https://www.britannica.com/biography/Queen-of-Sheba/media/539342/191696

Saba continued to thrive as the most important state until several political groups tried to gain control through competing with Saba in fifth century B.C. Sea routes was being favored by the then civilizations for trade and traveling. Gradually, the mighty kingdom Saba, lost its control over the land routes.


Mahram Bilquis (Arabic Name of Queen of Saba) 
Second epoch of pre-Islamic history of Yemen began with the Himyarites in the western highlands. The easterns (Sabeans) came and contributed to the flourishing. Land was comparatively fertile and another kingdom was thriving to give competition to Sabeans. Around the third century A.D., Himyarites conquered Marib, the capital of Saba. Ironically, the end of Himyar kingdom was also instigated by the collapse of the great dam of Marib in 570 A.D.


Ma'rib dam
Yemen in the age of Islam

The religion of Islam and its beliefs played quite a pivotal role in Yemen's history. Moreover subsequent economic decline in the earlier decades and authoritarian behavior of the then Jewish and Christian leaders paved the way of establishing Islamic empire. Earlier history of Islamic empire in Yemen consisted of several short-lived caliphates. Influential span of Islam among the Yemenis did not take much longer to diminish due to the incessant changes of rulers and their fractious nature. After Prophet Muhammad's death, his first successor, the caliph Abu Bakr divided Yemen into three provinces - San'a, Al-Janad & Hadramawt.

Old city of Sana'a (Source: Imgur)
This Arabian peninsula (San'a, Al-Janad & Hadramawt) failed to thrive because of the then rebellious and conceited leaders. After several spans of different caliphates, Himyarite reign started and power houses of Yemen moved to Sanaa and to Himyar center Zafar. Despite several political setbacks and turmoil, Yemen was one of the most flourishing trade centers. Political oppressors from Abyssinia and Persia did not wait longer to set their feet on Yemen soil. Persians were quite successful to preach Islam and make Yemen an architecturally affluent country. It is believed by the historians that the great mosque Sana'a was built at that time.

Great mosque of Sana's (Source: flickr)









One of the most important dynasties in medieval Yemen is Zaidi Imamate by the Imam Yahya. He was a direct descendant of the Prophet Muhammad and also of his cousin Ali ibn Abi Talib (Husband of the Prophet Muhammad's daughter Fatima). Zaidi Imamate was arguably the longest lasting dynasty of Yemen in Islamic age. Yahya was famous for his political vision and his success of mitigating tribal disputes. Some historians also questioned his vision and  political outlook for his works attacking the legality of caliphates of  previous caliphs.

(to be continued)



Friday, December 21, 2018

All civilizations must die? (Part 2)

Link of 1st part: https://jbamit.blogspot.com/2018/11/all-societies-must-die-part-1.html

Eastern Islanders were famous for building giant stone statues called 'moai', largest of which was 32 feet tall. Archaeologists were quite certain about harmony among the islanders. They had chiefs, priests, and guilds of workers who fished, farmed, and made the moai together. There was certainly some level of sociopolitical consonance that was needed to carve almost a thousand statues. 


Islanders literally 'killed' themselves. They cut down almost all trees, rats did the rest by eating the seeds ushering to mass starvation & civil war. Arrival of Europeans was a mere formality of the Islanders' decimation.

So I have mentioned about the Mayans, Indus, Vikings, Eastern Islanders; everyone of them came under mother's (nature not Russia 😉) sword. Some words can be used to describe the whole scenario in brief; Civilization dies off mainly due to population rising, climate change due to temperature rising (Modern leaders are denying it though) and switching from high-impact resources i.e. oil to low impact resources i.e. solar energy. But i think some countries or societies are having near-death experience not due to the mentioned reasons, but for RELIGION & POLITICS.

Obviously Religion isn't or will be the cause of any feud among nations now or in the future, untrue explanations of religious views and superstitions regarding different religions will be. Religious clashes are of grave concern especially countries in Indian subcontinent. People can easily be f**ked over religion; as percentage of religiously illiterate people are quite high in the subcontinent. Moreover, being God-fearing, not God-loving, these people can easily be stultified by those to whom religion is nothing but a business.

I will try to write about religious feuds in future; because right now or for some months i have been triggered by a barbarous event fettered by POLITICS.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
I am quoting the "Sacred Games" here - "Drugs, guns, property sab chhota dhanda hain, asli dhanda hain politics." (drugs, guns and property are small time business. Real business is politics).  Considering it as a real business, the most real businessman right now is Prince MBS (at least he thinks he is.)

For almost three and a half years, Yemen has been latched with an uncontrollable war that led to death of 10,000+ people and pushed millions on the verge of famine. Political transition from authoritarian president, Ali Abdullah Saleh to his deputy, Abdrabbuh Mansour Hadi was expected to bring stability to Yemen which was quite preoccupied with militant attacks, food shortage, corruption etc. Situation got muddled when Houthi Shia Muslim rebel movement which targeted to put the incumbent president to exile abroad, took the control of capital Sanaa. Things took a new turn in 2015 when Saudi Arabia with eight other Sunni Arab states declared air strikes against the Houthis with an obvious raison d'être of restoring Hadi's government.

(Source: https://www.bbc.com/news/world-middle-east-44466574)

The war has become far more complex than a Saudi-Iran cold war, Sunni-Shia conflict; the Saudi-led coalition has been powered and weaponized by US, UK & France. Hadi's government has blamed Iran of smuggling them military arms, an accusation which Tehran has always denied.

All sides have been busy in fighting which led to severe humanitarian catastrophe; at least 8.4 million people are at risk of starvation and 22.2 million people - 75% of the population - in need of humanitarian assistance, according to the UN. Acute malnutrition is threatening the lives of almost 400,000 children under the age of five. 
 
(Source: https://www.aljazeera.com/news/2016/06/key-facts-war-yemen-160607112342462.html)


Most people have already fled internally in other states; some fled to other countries. Yemenis who haven't fled and who displaced internally - all are in need of food, shelter and healthcare. Aid organizations are at risk and facing hindrances to help the Yemenis. Sufficient food & medical supplies cannot reach to afflicted Yemenis due to seize of several cities by Houthis.





 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
In the next part, i will write about the history of Yemen before it got tarnished by the missiles of modern fighters.

(To be continued)

Saturday, November 24, 2018

All civilizations must die? (Part 1)

At the very first i will throw a question; are we all destined to kill ourselves? Sustainable civilization has been a myth; in the end all civilizations are doomed to kill themselves. This may be true for civilizations far beyond our own galaxy.

I think there's no rule of sustaining a civilization, we only have fate; fate to be doomed. All the prominent civilizations fell prey to biodiversity, environment disruptions, climate change, personal or ethnic greed, bureaucratic feud leading to war and to whole bunch of other reasons. All civilizations we can name or remember lasted only a few centuries before they got their doomsday triggered by mentioned events.

To exemplify, one civilization that comes first to my mind is "The Maya", arguably world's most advanced pre-Columbian civilization. Mayans are known for carving civilization into the rain-forests of southern Mexico and Central America, also for their hieroglyphic writing and calendar-making, mathematics & astronomy skills. Being in the peak during the so-called Classic period, from 250 A.D. to 900 A.D., the Mayans suddenly abandoned the cities complete with elaborate plazas, palaces, pyramid-temples and ceased with immense technological innovations.

Mayan Calendar
Different historians mentioned different reasons of mayan collapse i.e. drought, exacerbated by deforestation and soil erosion, corruption & warfare among the city-states, disruption of trade routes and others. Though collapsed, mayans are not dead really (no worries, they won't scare you as zombies 😄). They are with us through their research & innovation, unique cuisine, - one word "Impact". They are one who first organized ball game, made "hot chocolate" from the seeds of cacao (they didn't make M&Ms or Snickers though 😋, they used to drink the whole chocolate instead), built pyramids to reflect astronomical events, built glittering temples and most importantly, developed the concept of "Zero (0)".   

El Castillo aka Temple of Kukulkan

The Indus came and started inhabiting in the present-day India & Pakistan nearly about 8000 years ago. They occupied more areas than their better known contemporaries in Egypt and Mesopotamia. I don't know why - almost every civilization tried to develop its own (personal 😁) writing script; might not try other things first or at all. Indus did it too which is yet to be deciphered.

Indus Valley Civilization

Eventually the Indus valley or Harappan civilization went into free-fall. It was believed that Aryan invasion from the north was the reason but later it was found that mother nature played its role here too. Recent research found that monsoon cycle stopped for two centuries, making agriculture nearly impossible. Other factors, such as earthquakes or outbreaks of malaria or cholera, may have also played a role. An Indian period film named "Mohenjo Daro", written and directed by famous director Ashutosh Gowariker, released in 2016 delineating the Indus Valley civilization and the city Mohenjo Daro, its debacle and introduction of river "Ganga".

Greenland's Vikings, straight out of Icelandic saga, started civilization with just 25 boats. Being famous for man-slaughtering, Vikings colonized around Greenland, herded goats, sheep; hunted caribou (reindeer) & seals and built stone churches which can still be seen today.

According to archaeologists, onset of little ice age in the 14th century was the main culprit for the deathblow upon Vikings. Lush & fecund vikings lands were devastated and routes in and out of Greenland were clogged up; hence crumbled the Greenlanders' export-import business. Some starved to death, some succumbed to the black plague or were exterminated by the Inuits (Inuits are a group of culturally similar indigenous people inhabiting the Arctic regions of Greenland, Canada & Alaska); others fled to Iceland or Scandinavia.

Norse mythological characters
Some of us may have watched or heard about the series Vikings; a historical drama television series written and created by Michael Hirst for the History channel. It is inspired by the sagas of Viking Ragnar Lothbrok, one of the best-known legendary Norse heroes and notorious as the scourge of England and France. Travis Fimmel is brilliant in the role of Ragnar and Katheryn Winnick is outstanding in the role of Lagertha, a viking shieldmaiden (Female warrior in Scandinavian folklore and mythology) & Ragnar's first wife and obviously - gorgeous as always.

(To be continued)

Thursday, November 8, 2018

Liquor Business in Bangladesh - A License to lie

বারে গেলে যেমন আলো-আঁধারির খেলা, ধোঁয়া-ধোঁয়া ভাব, সবার কিছুক্ষণের জন্য বাস্তবতা ভুলে যাওয়ার ব্যর্থ চেষ্টা চোখে পড়ে, পানীয়ব্যবসার ফ্যাক্টগুলোও তেমনি ধোঁয়াশাযুক্ত। বারগুলোর রমরমা অবস্থা দেখলে বোঝার উপায় নেই যে দেশের আইনে পানীয় আমদানি ও বিক্রির উপর রেস্ট্রিকশন আছে। কয়েক পদের বিয়ার, দামী হুইস্কি, ওয়াইন  - Glenfiddich, Glenlivet, Blue Label, Jack Daniel's (আর যাই হোক নামগুলা অনেক ক্যাচি 😜) আরো কত কি। সমস্যা একটাই - এগুলা অফিসিয়ালি আমদানি অথবা কেনা হয়না। 

দেশে ৬টি বেসরকারি এবং ২টি রাষ্ট্র পরিচালিত ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যারহাউজ (Diplomatic Bonded Warehouse) আছে যারা শুল্কমুক্ত পানীয় (Liquor), সিগারে্ট আমদানি করতে পারে। অন্য অনেক দেশের মত আমাদের দেশেও ডিপ্লোম্যাটদের শুল্কমুক্ত আমদানির সুবিধা দেয়া হয়েছে। ডিপ্লোমেটদের কাছে ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট (Tax Exemption Certificate) থাকে যা দিয়ে তারা এসব কিনতে পারেন। বাইরের পর্যটকরাও কিনতে পারেন, তবে তাদের শুল্ক দিতে হয়। আইনগতভাবে এসব ওয়্যারহাউজ থেকে জিনিসপত্র কেনা এবং হাতে পাওয়া বেশ সময়সাপেক্ষ এবং হ্যাপার ব্যাপার। দেশের পানীয়ব্যবসা ব্ল্যাক মার্কেটে চলে যাওয়ার সাথে ওয়্যারহাউজগুলোর জড়িত থাকার অভিযোগও পাওয়া গিয়েছে। শুল্কমুক্ত আমদানি/ক্রয়ের সুবিধার অপব্যবহার এবং স্মাগলিং - এই দুই উপায়ে দেশে মদ আমদানি ও বিক্রি হচ্ছে। মদের উপর ট্যাক্স ৬০৫% - এটা দিয়ে সরকারের কোন আয় হচ্ছেনা আর মদবিক্রিও কমছেনা কারণ প্রায় পুরা ব্যবসাটাই অবৈধ উপায়ে হচ্ছে।

নার্কোটিক্স ডিপার্টমেন্ট ২০১৬ সালে রাজধানীর ৪টি ক্লাবে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তাদের মদ আমদানির কোন রেকর্ড পাওয়া যায়নি; কারো কারো আমদানির লাইসেন্সও নাই। দেশের একমাত্র অফিসিয়াল পানীয় আমদানিকারক ও বিক্রেতা পর্যটন কর্পোরেশন; তাদের কাছ থেকে কেনার সর্বশেষ রেকর্ড ৪-৫ বছর আগের। ৪টি ক্লাবের মাত্র একটি জিজ্ঞাসাবাদের জবাব দিয়েছিল যে ক্লাবের বিদেশী সদস্যরা তাদের নিজেদের ড্রিংক্স নিজেরা আনে। এছাড়া ক্লাব কর্তৃপক্ষ কেরু এন্ড কো থেকে ড্রিংক্স কিনার রেকর্ড দেখায়, যেটা আবার তাদের বার্ষিক রিপোর্টের হিসাবের সাথে মিলেনা  (Carew & Co [কেরু এন্ড কোং] is the only state-owned liquor producer and exporter of Bangladesh)। বলাই বাহুল্য এসব বার বা ক্লাবের বার্ষিক রিপোর্টে এ যত ধরণের ধাপ্পাবাজি সম্ভব সবই করা হয়।

স্মাগ্লিং এর মাধ্যমে মোটামুটি সহজেই পানীয়, সিগারেট ইত্যাদি দেশে আসছে; যেটাকে বলে Import through misdeclaration। Capital goods বা অভোগ্য পণ্যের নামে দেশের কাস্টমস হাউজগুলোতে মদ আসছে; ফাঁকফোকর দিয়ে ছাড়াও পেয়ে যাচ্ছে। কাস্টমসের চোখ এড়ানোর জন্য মদ বহনকারী ভ্যাসেলগুলোকে রাতের বেলা আনলোড করা হয়, তারপর নৌপথে সরিয়ে ফেলা হয় রাতারাতি। 

অনেকেই হয়তো জানেন, মদ বেচার জন্য শুধু বার, হোটেল বা ক্লাবগুলোরই লাইসেন্স থাকা লাগে তা না, মদ খাওয়ার জন্য আপনার কাছেও লাইসেন্স থাকা লাগবে। লাইসেন্স বা সার্টিফিকেটটায় এটাই বলা থাকে যে আপনার এমন কোন অসুখ আছে কিনা যেটার জন্য আপনার মদ খাওয়া দরকার। এটা আসলে ১৯৫০ সালের একটা আইন যেটায় বলা আছে, A person can possess and consume liquor after a government doctor certifies that the person needs to consume liquor on “medical grounds”। পুলিশি হয়রানি এড়ানোর জন্য মাত্র ২০০০ টাকা খরচ করে অনেকে যে নিজের পছন্দমত medical ground বানিয়ে নিচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখেনা 😝।

কথা হল প্রসেস ফলো করে কি বার, ক্লাব বা হোটেলগুলোতে পানীয়, সিগারেট ইত্যাদি সাপ্লাই দেয়া একেবারেই অসম্ভব? উত্তরঃ না, অসম্ভব না। কিন্তু প্রসেস ফলো করে জিনিসপাতি চেয়ে চিঠি দিলে ৫-৬ মাস পরে মাল আসে। প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আর ৬০৫% ট্যাক্স কমায় দিলে ব্ল্যাক মার্কেটের লাগাম অনেকাংশে টেনে ধরা যেত।

Source: The Daily Star